শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বেতাগী রহমানিয়া মাদ্রাসায় ফাতেহায়ে ইয়াজদাহুম ও সবক অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসায় ফাতেহায়ে ইয়াজদাহুম ও আলিম প্রথম বর্ষের (৪র্থ ব্যাচ) সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরীকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান  আশরফশাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশকাত শরীফ থেকে সবক প্রদান করেন শাইখুল হাদীস হযরতুল আল্লামা হাফেজ সোলাইমান আনছারী।
মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নূরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইংরেজি প্রভাষক মুহাম্মদ রবিউল হোসেন সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আবিদি, প্রভাষক মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা সৈয়দ জুনাইদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা দিদারুল আলম চৌধুরী ও মাওলানা আবু জাফরসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশকাত শরীফের সবক প্রদান করা হয়। পাশাপাশি ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews