শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় খীলমোগল রশিক উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মিজানের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খীলমোগল রশিক উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মিজান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত মিজান দীর্ঘদিন ধরে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।

মিজান কর্মজীবনে কিছুদিন নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দোভাষীবাজার ফারিয়ার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর চিকিৎসা বাবদ বিপুল পরিমাণ অর্থের বিল বকেয়া রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। এ কারণে হাসপাতাল থেকে তাঁর মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। ফলে মিজানের মরদেহ এখনো বাড়িতে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

প্রিয় সহপাঠী ও বন্ধুর মৃত্যুর সংবাদে খীলমোগল রশিক উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের সহপাঠী এবং দোভাষীবাজার ফারিয়ার সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সহপাঠীরা বলেন, মিজানের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একজন প্রিয় বন্ধু ও স্নেহের অনুজকে হারানোর শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। মহান সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

মরহুম মিজানের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর ও শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা হবে—এমন প্রত্যাশা করছেন স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews