বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, এসএসসিতে জিপিএ-৫ পেলেন দূর্জয় সাহা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রতি‌বেদন: সৌরভ সাহা- স্বপ্ন ছিল ভালো ফলাফল করে পরিবারের মুখ উজ্জ্বল করবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে রাঙ্গুনিয়ার মজুমদারখিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দূর্জয় সাহার। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন তিনি।

দূর্জয় সাহা রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া গ্রামের বাসিন্দা পিন্টু সাহা ও রত্না সাহা দম্পতির সন্তান। সাধারণ পরিবারের এই শিক্ষার্থী নিজের মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দূর্জয় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন। ফলাফল প্রকাশের পর তাঁর GPA-5.00 অর্জনের খবর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি করে। বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

দূর্জয়ের সাফল্যে তাঁর বাবা-মা আনন্দ প্রকাশ করে বলেন, সন্তানের এই ফলাফল তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও যেন সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য সবার আশীর্বাদ ও শুভকামনা কামনা করেন তারা।

দূর্জয়ের এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া এলাকার জন্যও আনন্দের খবর। একজন শিক্ষার্থী হিসেবে তাঁর এই সাফল্য এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের যোগ্যতা ও মেধার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা রয়েছে দূর্জয় সাহার। তাঁর এই পথচলা আরও সাফল্যময় হোক—এমনটাই প্রত্যাশা পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।­

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews