রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

টিএসসিতে রাঙ্গুনিয়া স্টুডেন্টস এলাইয়েন্স অব ঢাকা ইউনিভার্সিটির ফল উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গুনিয়া স্টুডেন্টস এলাইয়েন্স অব ঢাকা ইউনিভার্সিটি (RSADU)-এর উদ্যোগে গত ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্য উদযাপন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, RSADU দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করাই নয়, বরং রাঙ্গুনিয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।
সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত আলিফ বলেন, “রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই। এ উদ্যোগ সফল করতে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ, শিক্ষানুরাগী ও বিশিষ্টজনদের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।”
তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews