বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

সমবায় সমিতির চেয়ারম্যান হয়ে গণসংবর্ধনা পেলেন ইউছুফ চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া কেন্দ্রিয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইউছুফ মিয়া চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রানীরহাট বাজার চত্বরে রাজানগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “কর্মে মানুষের পরিচয়, এটাই তার প্রমাণ।” ইউছুপ চৌধুরীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। সংবর্ধিত অতিথি ছিলেন ইউছুফ চৌধুরী। রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার ও নাছির উদ্দীন, ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সংগঠনটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, উত্তরজেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, উত্তরজেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এলাহী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইউছুফ সাগর ও নাজিম উদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার ও সদস্যসচিব আব্দুল হালিম মাসুদ, ইসলামপুর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুরের আহ্বায়ক কামরুল পারভেজ এবং শ্রমিক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা ইউছুপ চৌধুরীকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews