বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চন্দ্রঘোনার সুবীর দাশের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষীবাজার এলাকার বাসিন্দা সুবীর দাশ আর নেই। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেইন টিউমারে ভুগে চিকিৎসাধীন থাকার পর বুধবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত সুবির দাশ বিশিষ্ট চিকিৎসক ডা. আবীর দাশ ও ডা. নিবিড় দাশের স্নেহের ছোট ভাই। তিনি চন্দ্রঘোনা দোভাষীবাজারের সুপরিচিত ব্যবসায়ী, আপন জুয়েলার্সের মালিক এবং রাঙ্গুনিয়া ক্লথ স্টোরের স্বত্বাধিকারী রতন দাশের তৃতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুবির দাশের অকাল মৃত্যুতে চন্দ্রঘোনা দোভাষীবাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেন। অনেকেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসভবনে ছুটে যান।

স্থানীয়দের ভাষ্য, সুবীর দাশ ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও সদালাপী একজন মানুষ। তাঁর অকাল প্রয়াণে পরিবার যেমন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি এলাকাবাসীও একজন প্রিয় মানুষকে হারালেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও সুধী মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews