বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে উজ্জ্বল দাশ, রাঙ্গুনিয়ায় শোকের আবহ

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হওয়া রাঙ্গুনিয়ার বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩) আর নেই।

রবিবার (১৯ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উজ্জ্বল দাশ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট মধুরামপাড়া এলাকার বাসিন্দা। কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়ার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews