বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রতি‌বেদন: সৌরভ সাহ‌া, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৫ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো অদ্রি সাহা ও তীর চৌধুরী। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে সমাদৃতা সাহা, শ্রেয়ান সাহা এবং পিউ সাহা।

বৃত্তির ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। একই সঙ্গে এ অর্জনের পেছনে যাদের নিরলস পরিশ্রম ও সহযোগিতা রয়েছে, সেই শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এ ধরনের সাফল্য বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে এবং আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উদ্বুদ্ধ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews