বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

চন্দ্রঘোনা দোভাষী বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান অগ্রণী ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ বাদল দাশ গুপ্তের একমাত্র পুত্র এবং ইউএসটিসি হাসপাতালের চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন মেধাবী ও মানবিক চিকিৎসক হিসেবে তিনি রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণ চিকিৎসা অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
একজন প্রতিশ্রুতিশীল চিকিৎসক হিসেবে ডাঃ পার্থ সারথী দাশগুপ্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর কর্ম ও স্মৃতি দীর্ঘদিন সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বিদেহী আত্মার সদ্গতি কামনা করে সকলের প্রার্থনা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews