শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

শিক্ষাবিদ ও ধর্মীয় সংগঠক প্রদীপ সাহার পরলোকগমন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় সংগঠক ও সমাজসেবক মাষ্টার প্রদীপ সাহা আজ রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়ার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত প্রদীপ সাহা শ্রী শ্রী রাধারমন সেবাশ্রমের সম্মানিত সাবেক সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হোসনাবাদ ইউনিয়ন সংসদের উপদেষ্টা এবং লালানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, প্রদীপ সাহা ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ ও মানবিক ব্যক্তি। শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং ধর্মীয় চেতনা জাগ্রত করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মহাপ্রয়াণে রাঙ্গুনিয়ার শিক্ষা ও সনাতনী সমাজে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে বলে মনে করছেন এলাকাবাসী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews