1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে হয়রানির প্রতিবাদে চন্দ্রঘোনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পুলিশি হয়রানির প্রতিবাদে চট্টগ্রামের চন্দ্রঘোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মিশন হাসপাতাল মাঠে চন্দ্রঘোনা দোভাষী বাজার ফারিয়ার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চিকিৎসকদের কাছে নতুন ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখছেন। অথচ সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের “দালাল” আখ্যা দিয়ে অপমান ও হয়রানি করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা অভিযোগ করেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় পুরো পেশাজীবী সমাজের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেন তারা।
শেষে অংশগ্রহণকারীরা পেশাগত অধিকার ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট