বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

বেতাগীতে পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বই বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান পাঠাগার ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বই বিতরণ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ও নবীন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ্ বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষা বিস্তারে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের স্মৃতি ধরে রাখতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তাঁদের নামে পাঠাগার প্রতিষ্ঠা করা উচিত।
অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ‘নামাজ তত্ত্ব’ নামের বই বিতরণ করা হয়। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews