বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

চন্দ্রঘোনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশশ) মো. সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন। এই সময় মণ্ডপের নিরাপত্তা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং জরুরি যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাত নয়টায় এসব উপজেলার চন্দ্রঘোনা সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন, রাঙ্গুনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোজাফফর চৌধুরী, শোয়াইব কাদের, বিএনপির নেতা মোহাম্মদ আজাদ, হারাধন দাশ, প্রণব দাশ, আব্দুল জব্বার, চন্দ্রঘোনা কৃষক দল নেতা মোহাম্মদ ইছাক, চন্দ্রঘোনা শ্রী শ্রী গীতা ভবন (মন্দির) পূজা কমিটির সভাপতি ডাক্তার সাগর কান্তি দে, সাধারন সম্পাদক উত্তম দেব নাথ, ধীমান দাশ, সাজু দাশ, বিষু দাশ, বিকাশ দাশ, উৎপল দাশ, লিটন দাশ, চন্দ্রঘোনা দোভাষী বাজার শিবকালী মন্দিরের পূজা কমিটির সভাপতি বিপুল দাশ, সাধারন সম্পাদক শাওন সিংহ আনন্দ, সুমন বিশ্বাস প্রমুখ।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। হিন্দু ধর্মের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews