গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ রহিম উদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ কাউসার হোসাইন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক দিদার আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক রুবায়েত শাহেদ সাকু, দাওয়াতুল খায়র সম্পাদক আশিক মোস্তফা নঈমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রানা, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এবং সহদপ্তর সম্পাদক সিফাত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে।