বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

ডেঙ্গু প্রতিরোধে পদুয়ায় পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে গাড়ি দিয়ে সহযোগিতা করে পৌর কর্তৃপক্ষ।
অভিযানে অংশ নেয় পদুয়া রক্তদান সংস্থা, যুগান্তর স্বজন সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা, চলমান রাঙ্গুনিয়া বন্ধু সমাবেশ, যুব রেড ক্রিসেন্ট রাঙ্গুনিয়া, গাউসিয়া কমিটি পদুয়া, গাউসিয়া কমিটি আদর্শ গ্রাম, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় ব্লাড ব্যাংক, আল হাইতাম ওয়েল ফেয়ার ট্রাস্ট, টিম রাঙ্গুনিয়া, মানবতার দেয়াল পদুয়া ও আল বারাকা মানবিক ফাউন্ডেশনের সদস্যরা।
পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির নেতা শওকত আলী নূর।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এ জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”
কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় অংশগ্রহণকারী সব সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকেরা। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, ব্যক্তিগত সচেতনতাও জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews