বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

চন্দ্রঘোনা গীতা ভবনে দুর্গাপূজার মূল আকর্ষণ ‘নবরূপে নবদুর্গা’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

অর্ণব মল্লিক :
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাঙ্গুনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পূর্ব চন্দ্রঘোনার শ্রী শ্রী গীতা ভবন মন্দিরে দুর্গাপূজা উদ্‌যাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বছর মন্দিরের প্রধান আকর্ষণ ‘নবরূপে নবদুর্গা’।
১৪৩৩ বঙ্গাব্দ ও ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি চলছে। আয়োজকেরা জানান, প্রথাগত পূজা-অর্চনার পাশাপাশি ভক্তদের কাছে মা দুর্গার নয়টি রূপের মহিমা তুলে ধরতে বিশেষ আয়োজন করা হয়েছে। ‘নবরূপে নবদুর্গা’ উপস্থাপনার মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীরা দেবীর বিভিন্ন রূপের তাৎপর্য উপলব্ধির সুযোগ পাবেন বলে আশা করছেন তাঁরা।
রাঙ্গুনিয়ার পূর্ব চন্দ্রঘোনা এলাকার মহাজন বটতল, হিন্দুপাড়ায় স্বর্গীয় রবীন্দ্র লাল দাসের বাড়িতে অবস্থিত শ্রী শ্রী গীতা ভবন মন্দিরে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত চলবে দুর্গোৎসব। এ সময় পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মণ্ডপে উপস্থিত হয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews