বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় আল্লামা বজলুর রহমান (রহ.) এর ৭৮তম ওফাত বার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গুনিয়ার বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর পুরুষ আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) এর ৭৮ তম ওফাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) দরবার প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ শরীফ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৮০ বছরের ঊর্ধ্ব প্রবীণ ব্যক্তিবর্গের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দরবার ও এলাকার প্রবীণ মুরুব্বিগণ, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যাপক ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ বলেন, দেশ, জাতি ও মানবতার কল্যাণে সুন্নীয়তের আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তিনি সুন্নী তরীকত চর্চাকারীদের সুন্নীয়তের আদর্শিক কাজে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ্।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews