চলমান রিপোর্টার :
‘বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীনে রাঙ্গুনিয়া থানা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এই কমিটিতে মো. জালাল উদ্দিনকে সভাপতি, জাহাঙ্গীর আলম খাঁনকে কার্যকরী সভাপতি এবং মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এতে অতিথি ছিলেন যুবদল নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা।মো. মহসিন, উপদেষ্টা মো. মাসুদ রানা, মো. মাসুদ।
জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি মো. আবদুল মান্নান,সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।
রাঙ্গুনিয়া থানা কমিটির নবনির্বাচিতরা হলেন- সহসভাপতি মো. ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,মো. আবুল কাসেম, মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক প্রচার সম্পাদক মো. সালাউদ্দীন,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.বেলাল, কল্যাণ সম্পাদক মো. তৈয়ব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোছন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, কার্যকরী সদস্য মো. ইকবাল।
সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অটোরিকশা শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।