বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

নজরুল বর্ষে বেতাগী রহমানিয়া মাদ্রাসার চার পুরস্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ে চারটি পুরস্কার অর্জন করেছে রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা। ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় সাতটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতে সাফল্য পায় তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের ১৫টি উপজেলা ও একটি সিটি করপোরেশন থেকে ৩০০ জনের বেশি প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতায় রচনা বিষয়ে দাখিল (খ) গ্রুপে প্রথম স্থান অর্জন করে আসফি আকতার। হামদ-নাত বিষয়ে ইবতেদায়ি (ক) গ্রুপে প্রথম হয় মোহাম্মদ আসলাম। রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে উম্মে আইমান ইলমা এবং গজল-সংগীত বিষয়ে তৃতীয় হয় উম্মে কুলছুম।
রাঙ্গুনিয়া উপজেলার ১৫ জন প্রতিনিধির মধ্যে মাদ্রাসাটির ছয়জন শিক্ষার্থী সাতটি ইভেন্টে অংশ নেয়। তাদের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পরিষদ, দরবারে বেতাগী আস্তানা শরিফ ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews