বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ ও স্থানীয় শিশুমেলা বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি এবং অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকরাতা তর্পণ দেওয়ানসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিশুমেলা বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের কৌশল এবং ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষা ও উদ্ধার কার্যক্রমের একটি আকর্ষণীয় বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন।

ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মহড়া কার্যক্রমের সার্বিক নেতৃত্বে ছিলেন সাব অফিসার মনি ত্রিপুরা এবং পরিচালনায় ছিলেন স্টেশন লিডার মো. জাহেদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, “যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর প্রধান হাতিয়ার। ফায়ার সার্ভিসের এই বাস্তবভিত্তিক মহড়া শিক্ষার্থী ও স্থানীয়দের জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে দারুণ ভূমিকা রাখবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews