বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় পাওয়া শিশু ইয়াকুব এখন পটিয়া সরকারি শিশু পরিবারে, স্বজনদের সন্ধান চায় সমাজসেবা

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাতের আঁধারে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় একা ঘুরাঘুরি করা সাত বছরের শিশু ইয়াকুবকে উদ্ধার করা হয়। পরিবারের কাছ থেকে কীভাবে বিচ্ছিন্ন হলো, তা জানা না গেলেও শিশুটির তথ্যের ভিত্তিতে জানা গেছে, তার বাবার নাম শাহাবুল এবং তিনি পেশায় একজন রিকশাচালক। ইয়াকুব জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের শেরশাহ এলাকায়।

প্রথমে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হলেও পরবর্তীতে শিশুটির সার্বিক নিরাপত্তা ও আশ্রয়ের স্বার্থে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের বৈঠক আহ্বান করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মীর সহায়তায় ইয়াকুবকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবার, পটিয়া, চট্টগ্রাম-এ নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন,, শিশু ইয়াকুব বর্তমানে সরকারি শিশু পরিবারে নিরাপদ ও সুস্থ আছে। তবে তাকে তার প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য।

কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু ইয়াকুবের পরিবার, বাবা শাহাবুল কিংবা চট্টগ্রামের শেরশাহ এলাকার স্বজনদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে অনতিবিলম্বে উপজেলা সমাজসেবা কার্যালয় (রাঙ্গুনিয়া/পটিয়া), রাঙ্গুনিয়া মডেল থানা অথবা সরকারি শিশু পরিবার, পটিয়া-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews