বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে ইউএনওর নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার সকল পূজামণ্ডপ কমিটির প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদককে চার দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, উৎসব চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্যতামূলকভাবে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে যেন পূজার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জিং লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে নির্ধারিত পোশাক পরা পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাঁদের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মণ্ডপের দৃশ্যমান স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি), ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী সংস্থা ও কর্মকর্তাদের যোগাযোগ নম্বরসংবলিত ফেস্টুন টানানোর অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান জানায়, উল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে রাঙ্গুনিয়ার সকল পূজামণ্ডপে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews