শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়ায় প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেফায়েত হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক।মো. নুরুল আবছার চৌধুরী, পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়ার সভাপতি অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন দে,
উপজেলা যুবদল নেতা সেকান্দর হোসেন, এস এম লোকমান, গাজী মো. জসিম, জামাল উদ্দিন, মো. মহসিন প্রমুখ। সভায় উপজেলার ১৯৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ এবং গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।