বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অ’বৈধ সিগারেটসহ ডাম্পার আ’টক, গ্রে’প্তার ২

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(৭ অক্টোবর) সকালে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকো পার্ক এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
গ্রেপ্তার দুজন হলেন তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২)। তৌহিদুল রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর গ্রামের এবং সাহেদুর শিলক গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটসহ ডাম্পারটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে এসব সিগারেট পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় সিগারেটগুলো জব্দ করা হয়।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী গণমাধ্যম কর্মীদের বলেন, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহলের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews