বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

আবৃত্তিতে চট্টগ্রাম জেলায় প্রথম রাঙ্গুনিয়ার নাজাত

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এম. মোরশেদ আলম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার আবৃত্তিতে চট্টগ্রাম জেলা পর্যায়ে প্রথম হয়েছে রাঙ্গুনিয়ার শিশু আবৃত্তিশিল্পী নাজাত হোসাইন মেহরিন। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে সে।
নাজাতের সাবলীল উচ্চারণ, কণ্ঠের দৃঢ়তা এবং কবিতার ভাব ও ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবৃত্তি বিচারকদের নজর কাড়ে। জেলা পর্যায়ে প্রথম হয়ে এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাজাতের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নাজাতের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তির প্রতি তার আগ্রহ রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি নিয়মিত আবৃত্তির চর্চা করে সে। জেলা পর্যায়ে প্রথম হওয়ার পর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা নিয়ে তার মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে।
পরিবার ও শুভানুধ্যায়ীরা জানান, বিভাগীয় পর্যায়ের মঞ্চেও নাজাত নজরুলের কবিতার সৌন্দর্য ও মানবতার চেতনা তুলে ধরতে চায়। এ জন্য তাঁরা সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
নাজাতের এই সাফল্যে আনন্দিত তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যাশা, মেধা ও অনুশীলনের ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে নাজাত।
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা নাজাত হোসাইন মেহরিন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাবের ছোট মেয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews