চলমান প্রতিবেদন
সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ইউনিট পরিচালিত হবে।
বিদ্যমান জনবল থেকে সদস্য নেওয়ার পাশাপাশি শুরুতে বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে। সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে একটি দলকে ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে, যাদের শিগ্গিরই বিদেশে প্রশিক্ষণে পাঠানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।