বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

সৈয়দবাড়ীতে ৭ অক্টোবর মিলাদুন্নবী ও ফাতেহা-এ ইয়াজদাহম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-এ ইয়াজদাহম উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর বুধবার সৈয়দবাড়ীর হাফেজ সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিমপাড়া ইউনিট শাখা, সৈয়দবাড়ী ৮ নম্বর পৌর ওয়ার্ড শাখার সার্বিক সহযোগিতায় এবং এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
মাহফিলে উদ্বোধক হিসেবে থাকবেন সৈয়দবাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাখাওয়াত হোসাইন তৈয়্যবী। প্রধান আলোচকদের মধ্যে রয়েছেন সৈয়দবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মো. মঈন উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এমএ) মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল কাদেরী এবং পতেঙ্গার তৈয়্যাবিয়া তাহেরিয়া শাহী জামে মসজিদের খতিব মুহাম্মদ সোলাইমান আলী রজভী।
মাহফিলে সভাপতিত্ব করবেন মুরাদনগর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিমপাড়া ইউনিটের প্রধান উপদেষ্টা হাফেজ মো. আলমগীর হোসেন।
এ ছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন ছফিরিয়া মফিজিয়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ রবিউল মোস্তফা আসিফ, সরফভাটা তৈয়্যবিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আশেকে মোস্তফা নঈমী এবং সৈয়দবাড়ী জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা মুহাম্মদ সৈয়দ আহমদ রেজবী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম, গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দবাড়ী ৮ নম্বর পৌর ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দিন সওদাগর, পশ্চিমপাড়া ইউনিট শাখার সভাপতি মো. আব্দুল মাবুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, সহকারী শিক্ষক মো. রহিম উদ্দীন সিকদার, ৪২ নম্বর জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদুল আলম এবং দৈনিক যুগান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দবাড়ী ৬ নম্বর পৌর ওয়ার্ড শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্বাস হোসেন আফতাব উপস্থিত থাকবেন।
মাহফিলে নাত পরিবেশন করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, ঘোলশহর, চট্টগ্রামের শিক্ষার্থী মুহাম্মদ সায়েম।
আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-এ ইয়াজদাহম পালনের লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews