বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

‘পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী জসিম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এস এম কামাল উদ্দিন, পৌরসভা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ মহসিন, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন তালুকদার, পৌর যুবদল নেতা এস এম মনির, মো. মাসুদ,রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান কাইয়ুম ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, পৌর ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, মো. জিসান, সিয়াম উদ্দিন, মো. আজাদ, তারেক উদ্দিন ও জানে আলম।
পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব রিয়াজ মোরশেদ রবিনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা রাজপথে থাকবেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews