রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব মুফিজ আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম তালুকদার, সালাহউদ্দিন চৌধুরী ও সেলিম সওদাগর।
এ ছাড়া উপজেলা কৃষকদলের সদস্য আবদুল মোনাফ মেম্বার, বেলাল, ইদ্রিসসহ নেতা-কর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।