গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চট্টগ্রাম জেলা পর্যায়ে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব করে তিন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। তাদের মধ্যে একজন প্রথম এবং দুজন দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিজয়ী শিক্ষার্থীরা হলো দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মারেফুল হাসান চৌধুরী আইমন। চিৎ সাঁতার (মধ্যম দল) বিভাগে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এ ছাড়া লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল নাথ দ্বিতীয় এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রথম স্থান অর্জন করেছে।
জেলা পর্যায়ে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।