নিজস্ব প্রতিবেদক :
নুরুল আজিম নাজু নামের এক ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। রোববার রাত নয়টার দিকে উপজেলার রাণীরহাট বাজারসংলগ্ন একটি ধানক্ষেত থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, নুরুল আজিম নাজুকে হাত-পা বাঁধা ও আশঙ্কাজনক অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় রাণীরহাট বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে ওই ব্যবসায়ী ধানক্ষেতে গেলেন এবং কারা তাঁর হাত-পা বেঁধেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।