রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। রোববার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব ছাফা তাঁদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অসীম কুমারসহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন নবনির্বাচিত সভাপতি আবদুল গফুর খান, সাধারণ সম্পাদক মো. মহসিনসহ ক্লাবের নবনির্বাচিত সব নেতৃবৃন্দ শপথ নেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে আনন্দ মিছিল বের করেন তাঁদের সমর্থকেরা। ঢাকঢোল বাজিয়ে ও বাজি ফুটিয়ে তাঁরা উৎসব করেন। পরে পুরো রাঙ্গুনিয়া বাজার প্রদক্ষিণ করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ ও তাঁদের সমর্থকেরা।