বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামা
রাতের রোয়াজার হাট। দিনের ব্যস্ততা শেষে তখন অনেকটাই নীরব হয়ে এসেছে বাজার। এরই মধ্যে হঠাৎ কিছু টাকা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। টাকার মালিক কে, তা জানা যাচ্ছিল না।
টাকাগুলো নিয়ে কী করা যায়, এমন ভাবনার মধ্যেই এগিয়ে আসেন রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি পাওয়া টাকাগুলোর একটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন। উদ্দেশ্য একটাই, প্রকৃত মালিক যেন টাকাগুলোর সন্ধান পান।
ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আসে কাঙ্ক্ষিত সাড়া। ফেসবুকের কল্যাণে সন্ধান মেলে টাকার প্রকৃত মালিকের। জানা যায়, টাকাগুলোর মালিক ইছাখালীর জামাল উদ্দিন।
পরে যাচাই-বাছাই শেষে জামাল উদ্দিনের কাছে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি পান জামাল উদ্দিন। আর জসিম উদ্দিনের কাছে এটি ছিল একজন মানুষের হারানো সম্পদ তার হাতে ফিরিয়ে দেওয়ার আনন্দ।
সামাজিক যোগাযোগমাধ্যম যে শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের প্রয়োজনে তা কতটা কার্যকর হতে পারে, রোয়াজার হাটের এই ঘটনাটি যেন তারই একটি ছোট্ট উদাহরণ। একটু উদ্যোগ, একটি ফেসবুক পোস্ট আর মানুষের সহযোগিতায় হারানো টাকা ফিরে পেলেন প্রকৃত মালিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews