রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় প্রথম দিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভা, নূরের আলো যুব একতা সংঘ ও যুব স্কোয়াড রাইডার্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সৈয়দবাড়ি গ্রামের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। এ ছাড়া রাঙ্গুনিয়া মডেল থানার আশপাশের সড়কের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানিও সরিয়ে ফেলা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, নূরের আলো যুব একতা সংঘের সাধারণ সম্পাদক নাজমুল আমিনসহ সংগঠন দুটির সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘দেশটা আমাদের, দায়িত্বও আমাদের’—এই স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews