রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমিরবাংলাদেশ দারুণ সংকটের মুখোমুখি রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটে শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। ৬ মাসেও জ্বালানি সংকটের কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমাদের প্রধান রপ্তানি খাত হচ্ছে গার্মেন্টস। এর যে কেন্দ্রীয় বডি বিজিএমইএ, তারা সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলেছে–তারা তাদের চাহিদামতো পাওয়ার সাপ্লাই না পাওয়ার কারণে তাদের উৎপাদন ৫০ পারসেন্টের নিচে নেমে এসেছে। উৎপাদন নিচে নেমে গেলে অবশ্যই তারা ব্যাংকের দেনা পরিশোধ করতে পারবে না। ব্যাংকের কাছে তারা ঋণ খেলাপি হবে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। এ কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধীদলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের উচিত ছিল নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকটের বিকল্প ব্যবস্থা বের করা। আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু বিদ্যুৎ সংকটের বিষয়টি সরকার শুরুতে অস্বীকার করেছে।

তিনি বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু সরকার ক্ষমতাগ্রহণের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। আমরা গণভোটের পক্ষে ছিলাম, জনগণ সাড়া দিয়েছে, কিন্তু সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা বর খেলাপ করেছে। গণভোটের রায় অমান্য করেছে। জনগণের রায়কে অসম্মান করার শক্তি আমাদের কারও নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews