শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন শেষে রাঙ্গুনিয়ায় এতিম ও দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলের উন্নয়ন কার্যক্রমেরও প্রশংসা করেন।
প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় আন্তরিকতার জন্য উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহকে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।