শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে আয়োজিত ১৫ দিনের ফ্রি প্রস্তুতি প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার সফলভাবে শেষ হয়েছে। উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হয়নি। বিনা মূল্যে তাদের শারীরিক কসরত, উশু-কুংফু, আত্মরক্ষার কৌশল ও বিভিন্ন ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন কুঁড়ি সিজন-২-এর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের উদ্যোগে ১৫ দিনের এ প্রশিক্ষণ পরিচালনা করেন রাঙ্গুনিয়া শাওলিন উশু কুংফু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক লাউসি বশির উল্লাহ মেজবাহ। তিনি বাংলাদেশ উশু ফেডারেশনের ন্যাশনাল জাজ অ্যান্ড কোচ।
প্রশিক্ষণ ক্যাম্পে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত অংশ নেয়। ফ্রি প্রশিক্ষণের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। প্রশিক্ষকেরা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখান।
আয়োজকেরা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থী প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিনা মূল্যে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করা জরুরি। নতুন কুঁড়ির মতো উদ্যোগ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে তারা শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। এ ধরনের কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রশিক্ষক লাউসি বশির উল্লাহ মেজবাহ বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে ১৫ দিনের এই ফ্রি ক্যাম্পে ইউএনও মহোদয়ের উদ্যোগে শিক্ষার্থীদের আন্তরিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আগ্রহী শিক্ষার্থীদের পাশে থেকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা থাকবে।”
১৫ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ক্যাম্পের সমাপ্তি হয়। আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি সিজন-২-এর মূল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভালো ফলাফলের জন্য এই প্রশিক্ষণ তাদের কাজে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews