শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বিডি ক্লিনের ৬ শতাধিক সদস্যের অংশগ্রহণে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়ার কুলকুরমাই খালে আয়োজিত এ কর্মসূচিতে বিডি ক্লিনের সদস্যরা খাল ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি ক্লিনের সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান সংসদ সদস্যের সহধর্মীনি সামানজার খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews