রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্কুলের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালন ও কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নাজমুল হাসান। প্রধান আলোচক ছিলেন আলেমেদ্বীন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মুস্তফা নঈমী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতায় নির্মিত দেয়ালিকা ‘মিলাদ’ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।