রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজস্ব বাজেটের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৫৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় পোনা মাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১০ সেপ্টেস্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনা মাছ বিতরণ করা হয়।
পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মৎস্য দলের আহ্বায়ক মো. আবুল কালাম ও মৎস্য দপ্তরের এফএ মো. ওবাইদুল হক।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক জলাশয়ের পোনা মাছ গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়গুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews