রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

বেতাগী মানবিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণের মিলনমেলায় কিশোর, তরুণ ও যুবকদের ঢল

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বেতাগী মানবিক ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচির একটি পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৪ সেপ্টেম্বর, রোজ শুক্রবার, বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে দিনব্যাপী রাখা হয় বৃক্ষপ্রেমীদের অংশগ্রহণে র‍্যালি, টি-শার্ট বিতরণ, বৃক্ষরোপণ, চা-চক্র এবং রাতে নৈশভোজের আয়োজন। আয়োজকদের সূত্রে জানা যায়, প্রাণবন্ত এ আয়োজনে বেতাগী ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক ১৫০-এর অধিক কিশোর, তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।

“আজকের চারা, আগামীর ছায়া; সবুজ প্রকৃতিই হোক আমাদের মায়া”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বেতাগী মানবিক ফাউন্ডেশন চলতি বছর বেতাগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্বভিত্তিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আয়োজকদের মতে, সামাজিক দায়বদ্ধতা পালন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়েই এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বেতাগী গ্রামের বিভিন্ন দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশবান্ধব ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

ইতোমধ্যে গোলাম বেপারি হাটের দৃষ্টিনন্দন স্থান, স্থানীয় মসজিদসমূহ, রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়ক, মির্জাখীল বাজার, তিনচৌদিয়া এবং বেতাগী বড়ুয়াপাড়ার বিভিন্ন বৌদ্ধ বিহার ও সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

ফাউন্ডেশনের আয়োজকেরা জানান, বৃক্ষরোপণকে কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি রোপিত চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে রোপিত প্রতিটি চারার প্রতি বিশেষ নজরদারি এবং নিয়মিত পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কার্যকর তদারকি ব্যবস্থা রাখা হবে।

তারা আরও জানান, প্রতিবছরের ন্যায় ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা হবে। একটি চারা আজ হয়তো ছোট; কিন্তু যথাযথ পরিচর্যায় সেই চারাই একদিন হয়ে উঠবে পথিকের ছায়া, পাখির আশ্রয় এবং আগামী প্রজন্মের জন্য নির্মল প্রকৃতির এক মূল্যবান উত্তরাধিকার।

বৃক্ষরোপণের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনের একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলাই বেতাগী মানবিক ফাউন্ডেশনের এ আয়োজনের অন্যতম প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews