শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় বৃদ্ধকে কু’পিয়ে হ’ত্যার ঘটনায় মা’মলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ মুন্না বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় মোজাম্মেল (৪৫) নামের এক ব্যক্তিকে একমাত্র আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে বুধবার রাতে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নানের জেঠাতো ভাই বাহাদূরের সঙ্গে মোজাম্মেলের বিয়ের দেনাপাওনা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে মোজাম্মেল বাহাদূরকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় আব্দুল মান্নান এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
এজাহারে আরও বলা হয়, পরে আব্দুল মান্নান চা-নাশতা খেয়ে বাড়ি থেকে বের হলে মোজাম্মেল তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ছেলের করা মামলায় মোজাম্মেলকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews