রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ঘর নির্মাণ, উচ্ছেদ করল বন বিভাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের সাদেকের গোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাদেকের গোনা এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ করা হয়।
বন বিভাগ জানিয়েছে, ওই এলাকায় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছিল।
পাহাড় কেটে ঘর নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews