রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

কুইজের নেশায় ৩০ বছর, পুরস্কারের সংখ্যা হাজার ছাড়িয়েছে আবু জাহেদের

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব
কেউ ফুটবল বিশ্বকাপ দেখেন গোলের আনন্দে, কেউ প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত হন। আর রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ির আবু জাহেদের কাছে বিশ্বকাপ মানেই খেলা দেখার পাশাপাশি কুইজের উত্তেজনা। প্রশ্নের উত্তর খোঁজা, নতুন তথ্য জানা আর পুরস্কার জয়ের আনন্দ এই নিয়েই তাঁর দীর্ঘ কুইজযাত্রা।
প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আবু জাহেদ। তাঁর নিজের দেওয়া তথ্য অনুযায়ী, এই দীর্ঘ সময়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের কুইজে অংশ নিয়ে এক হাজারের বেশি পুরস্কার অর্জন করেছেন তিনি।
তাঁর পুরস্কারের তালিকায় রয়েছে দেশের বিভিন্ন পরিচিত গণমাধ্যমের নাম। দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বকোণ, দৈনিক নয়া দিগন্ত, বৈশাখী টেলিভিশন, বাংলা ভিশন, আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের আয়োজিত কুইজে অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন তিনি।
তবে সব কুইজের মধ্যে বিশ্বকাপ ফুটবলভিত্তিক কুইজের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। বিশ্বকাপ এলেই ফুটবলের পাশাপাশি তিনি খুঁজতে থাকেন বিভিন্ন কুইজের আয়োজন। কোন দল কতবার বিশ্বকাপ খেলেছে, কোন খেলোয়াড় কী রেকর্ড গড়েছেন, কোন আসরে কী ঘটেছে,এমন নানা তথ্য জানার আগ্রহ থেকেই তৈরি হয়েছে তাঁর দীর্ঘদিনের প্রস্তুতি।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবল ২০২৬ ইংরেজি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দৈনিক প্রথম আলো ও দৈনিক পূর্বকোণ থেকে তিনটি পুরস্কার পেয়েছেন আবু জাহেদ। নতুন এই অর্জন তাঁর তিন দশকের কুইজজীবনের স্মৃতিতে যোগ করেছে আরেকটি আনন্দের অধ্যায়।
আবু জাহেদের কাছে কুইজ শুধু পুরস্কার জয়ের প্রতিযোগিতা নয়। তাঁর কাছে এটি জ্ঞানচর্চার আনন্দ। একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন কিছু শেখা কিংবা অজানা কোনো তথ্য জানা এটাই তাঁকে বারবার কুইজে অংশ নিতে উৎসাহিত করে।
তিন দশক পেরিয়েও থামেনি তাঁর কুইজের পথচলা। পুরস্কারের সংখ্যা হাজার ছাড়ালেও প্রশ্নের প্রতি কৌতূহলটি রয়ে গেছে আগের মতোই। মাহী এন্টারপ্রাইজের পরিচালক ব্যবসায়ী আবু জাহেদের গল্প তাই শুধু পুরস্কার জয়ের নয় এটি জ্ঞানকে ভালোবেসে দীর্ঘদিন পথ চলার এক ব্যতিক্রমী গল্প।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews