শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের আর্থিক সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. এটিএম রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews