নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এক স্কুল পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এওয়াক-ম্যাপইনসিবিআর (AWAK-MAPinCBR) প্রকল্পের উদ্যোগে এবং সিডিডি (CDD) ও লিলিয়ানে ফান্ডস (Liliane Fonds)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দিন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব। এওয়াক-ম্যাপইনসিবিআর প্রকল্পের ফ্যাসিলিটেটর খোরশেদ আলমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিবিআর অফিসার জোবেদা খাতুন, প্রশিক্ষক নাজনীন আরা, সিবিআর ইন্টার্ন শান্তা ও এমি।
সভায় প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্ত করার কৌশল ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।