শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় তিন গরুর খামারে আগুন, একটি গরুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় তিনটি কাঁচা গরুর খামারে আগুন লেগে একটি গরু মারা গেছে। এ ঘটনায় তিনটি গরু আহত হয়েছে। আগুনে খামার ও মজুত করা খড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার রানীরহাট ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকালে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে মো. হেলাল, মো. ইলিয়াস, মো. হাকিমেে কাঁচা গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একটি গরু মারা গেছে এবং তিনটি গরু আহত হয়েছে।’
অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews