রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে মানবাধিকার কর্মীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কয়েকজন সদস্যকে সভাপতি ও অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার আজীবন সদস্য মুহাম্মদ ইউসুফ কামাল তালুকদারকে রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং রাজানগর ইউনিয়ন শাখার সদস্য মোহাম্মদ শাহেদ কামালকে অভিভাবক সদস্য করা হয়েছে।
এ ছাড়া মানবাধিকার রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সদস্য ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য এবং কোদালা ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাওলানা গাজী মুহাম্মদ এনামুল হককে কোদালা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
তাদের মনোনয়ন দেওয়ায় রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভা, রাজানগর ইউনিয়ন ও কোদালা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে এহসান শামীম, রাজানগর ইউনিয়ন শাখার সভাপতি ওয়াকিল আহমদ এবং কোদালা ইউনিয়ন শাখার সভাপতি আবু হায়দার চৌধুরী নবনিযুক্ত সভাপতি ও অভিভাবক সদস্যদের অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্তরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews