রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় রাঙ্গুনিয়া মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাঙ্গুনিয়া মডেল থানার অভিযানে ১০ জন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে গুনগুনিয়া-বেতাগী এলাকার মো. নিজাম উদ্দিন (৩২) এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পরোয়ানাভুক্ত পোমরা ছাইনী পাড়ার মো. আজিজুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের দায়ে সেগুনবাগিচার লিয়াকত আলী বাদশা (২৯), বেলাল হোসেন বিল্লা (৩৪), মো. আব্দুস শুকুর, খতিবনগরের মো. হারুন অর রশিদ (২৪), ঠান্ডাছড়ি নতুনপাড়ার নাছির উদ্দিন (২১), বগাবিলের মো. মামুনুর রশিদ, ঠান্ডাছড়ির মো. ছাব্বির (২২) ও অনিককে (২২) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে মৌলানাগ্রামের মোরশেদ আলমের ছেলে মুরাদুল ইসলামকে (২২) মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া (পেকুয়া পাড়া) এলাকার মংলাচিং মার্মা (৩১) ও কালিপাহাড় মেম্বার পাড়ার আব্দুল মান্নানকে (৫৫) মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দণ্ড দেওয়া হয়।
এ ছাড়া পদুয়া ইউনিয়নের জয়নগর মাতবরেরটিলা এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. কালু মিয়া ওরফে ফাহিমকে (২২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রশাসন জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews