রাঙ্গুনিয়া ক্লাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গফুর খান। তাঁর নির্বাচনী প্রতীক আনারস। আগামী ৫ সেপ্টেম্বর ক্লাবটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনী প্রচারণায় গফুর খান বলেন, ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাব সদস্যদের আবেগ, মেলবন্ধন ও গর্বের প্রতিষ্ঠান। ক্লাবকে আধুনিক, গতিশীল ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি কাজ করতে চান।
তিনি বলেন, ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন। নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন তিনি।
গফুর খান বলেন, নির্বাচিত হলে সদস্যদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন এবং ক্লাবের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁকে সমর্থন করার জন্য রাঙ্গুনিয়া ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন গফুর খান।